রেসিপি : খুব সহজে গরুর ভুড়ি ভুনা

১০ জুন, ২০২৫

কোরবানির ঈদ মানেই কয়েকদিন যাবত মেন্যুতে গরু, খাসির মাংসের নানান পদ খাওয়া। তবে প্রতিবেলায় মাংস খেয়ে অনেকেই বিরক্ত হয়ে যান। তাই মুখের স্বাদ ফেরাতে খেতে পারেন গরুর ভুঁড়ি। অনেকেই সঠিক রেসিপি জানা না থাকায় ভুঁড়ি রান্না করতে পারেন না।

আসুন কম মসলায় মজার গরুর ভুঁড়ি ভুনার রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ

১. গরুর ভুঁড়ি দেড় কেজি

২. তেল পৌনে ১ কাপ

৩. পেঁয়াজ ২ কাপ

৪. আদা/রসুন বাটা ২ টেবিল চামচ

৫. গরম মশলার গুঁড়া ১ চা চামচ

৬. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ

৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ

৮. ধনে গুঁড়া ১ টেবিল চামচ

৯. জিরা গুঁড়া ১ টেবিল চামচ

১০. শুকনো বা কাঁচা মরিচ ৪-৫টি

১১. পানি ২ কাপ ও

১২. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে গরুর ভুঁড়ি ভালো করে ধুয়ে নিন। তারপর একটি প্যানে তেল গরম করে নিতে হবে। মাঝারি আঁচে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে সামান্য কষিয়ে নিন। তারপর একটু পানি দিয়ে নেড়ে একেক করে সব গুঁড়া মসলাসহ লবণ মিশিয়ে নিন। তারপর ভালো করে নেড়ে হালকা আঁচে ঢেকে কষিয়ে নিতে হবে।

মসলা ভালো করে কষানো হলে, এর মাঝে পরিষ্কার করে রাখা বট বা ভুঁড়ি দিয়ে ৫-৬ মিনিট বারবার নেড়েচেড়ে কষিয়ে নিন। এরপর ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। পানি শুকিয়ে গেলে টালা জিরা গুঁড়া ও সামান্য গরম মসলার গুঁড়া উপরে ছড়িয়ে ভালো করে নেড়ে নিন।

যদি আপনি ভুঁড়ি ভুনায় সামান্য ঝোল বা গ্রেভি রাখতে চান তাহলে এ পর্যায়ে সামান্য গরম পানি মিশিয়ে দিন। ৫ মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকুন। এবার নামিয়ে ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুণ মজাদার ভুঁড়ি ভুনা।