দক্ষিণ আফ্রিকায় মসজিদের সামনে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

১৭ জুন, ২০২৫

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে  হসপাতালে চিকিৎসাধীন আরও একজন।

দেশটির স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন ১-এ মসজিদের সামনে ঘটনাটি ঘটে।

জানা গেছে, মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন ৯ যুবক। এ সময় একটি সাদা অডি গাড়িতে দুর্বৃত্তরা এসে সেখানে থামায়। গাড়ির দরজা খুলেই গুলি চালাতে থাকা তারা। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে তিনজন প্রাণ হারান। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরও একজন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসজিদের সামনে থাকা বাকিদের অবস্থা সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র টিন্টসওয়ালো সিবেকোর বলেন, ‘সাদা রঙয়ের ওই অডি গাড়িতে তিনজন পুরুষ আরোহী ছিল। যারা ৯ যুবকের একটি দলের উপর গুলি চালায়।’

দেশটির পুলিশ সার্ভিস বিষয়টি তদন্ত করছে এবং গুলি চালানোর উদ্দেশে উদঘাটনের জন্য চেষ্টা চালাচ্ছে।