২৬ জুন, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের উদ্যোগে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।
উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। এসময় তিনি নতুন উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান ও তাদের সাফল্য কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহারসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা মেলায় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা তাদের স্টলে বিভিন্ন ধরনের পোশাক, বুটিক শিল্প, খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করেন।