১৩ জুলাই, ২০২৫
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে বজ্রপাতে রাজিব হোসেন (২০) নামের একজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব পাট ধোয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি জলাশয়ে যান। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল শব্দে বজ্রপাত ঘটে।
বজ্রপাত সরাসরি রাজিবের গায়ে আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। এই দুর্ঘটনায় রাজিবের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার লোকজন জানান, রাজিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।