০৪ আগস্ট, ২০২৫
আল কুরআন একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৪ আগস্ট দুপুর ১২টায় সাতক্ষীরার প্রাণকেন্দ্র ইটাগাছায় অবস্থিত আল কুরআন একাডেমি প্রাঙ্গণে একাডেমির অর্ধবার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম ফারুকী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক নাসির মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান জনাব আবুল কাশেম। আরও উপস্থিত ছিলেন একাডেমির পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ আলমগীর, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল হুজাইফা, সহকারী প্রধান শিক্ষক তহমিনা ম্যাম, অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।
প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে বলেন,
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতায় আল কুরআন একাডেমিকে সাতক্ষীরার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব।”
অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আনন্দঘন পরিবেশে একত্রিত হন।