নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম

১৭ আগস্ট, ২০২৫

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন এলাকার পদ্মা নদীর ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন গোদাগাড়ী তানোরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টার দিকে তিনি চর আষাড়িয়াদহ ইউনিয়নের   নদী ভাঙন এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, “পদ্মা নদীর ভাঙনে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা আজ হুমকির মুখে।আমরা সরকারের কাছে দাবী জানিয়েছি চর আষাড়িয়াদহ ইউনিয়নে জন্য পদ্মা নদীতে বাঁধ নির্মাণ করতে হবে। গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের অনেক অংশ নদীতে বিলিন হয়ে গেছে,আমরা এই নদী শাসনের জন্য সরকারের কাছে একটি পদ্মা বাদ নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি । বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার চর আষাড়িয়াদহ ইউনিয়নের  জন্য কোন কাজ করে নাই ,তাহলে আমাদের এত লোকের বসত বাড়ী ঘর নদীতে বিলিন হয়ে যেত না। সামনের নির্বাচনে গোদাগাড়ী ও তানোরের বিএনপিকে আপনারা ভোট দিয়ে আষাড়িয়াদহ ইউনিয়নে একটি স্থায়ী নদী শাসনের সুযোগ করে দিবেন ।”

এসময় গোদাগাড়ী উপজেলা ও চর আষাড়িয়াদহ ইউনিয়ন বিএনপির, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ নদী ভাঙনের ভয়াবহতা সহ্য করে আসছে। প্রতিবার বর্ষা মৌসুমে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়, অথচ স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয় না।

পরিদর্শন শেষে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।