২৯ আগস্ট, ২০২৫
মোগলাই পরোটা খেতে কে না ভালোবাসে! বাইরে খাস্তা আর ভেতরে ডিম-কিমার মজাদার পুরের স্বাদযুক্ত এই পরোটা বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলতে পারেন। রেসিপি জেনে নিন।
উপকরণ
ডো/আটা মাখার জন্য:
ময়দা– ২ কাপ
লবণ- আধা চা চামচ
ডিম– ১টি
তেল – ২ টেবিল চামচ
পানি – প্রয়োজন মতো
ফিলিং/ভর্তার জন্য:
ডিম – ২টি
কিমা (গরু/মুরগি) – আধা কাপ (সেদ্ধ বা হালকা ভাজা)
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি – ২টি
ধনেপাতা কুচি– ১ টেবিল চামচ
লবণ – স্বাদ মতো
গোলমরিচ/মরিচ গুঁড়া – আধা চা চামচ
আদা-রসুন বাটা – আধা চা চামচ
ভাজার জন্য:
তেল – পরিমাণ মতো
প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে ময়দা, লবণ, তেল ও ডিম নিয়ে মেখে নিন। আস্তে আস্তে পানি দিয়ে নরম ডো তৈরি করুন। ভেজা কাপড়ে ঢেকে অন্তত ৩০ মিনিট রেখে দিন।
একটি বাটিতে ডিম ফাটিয়ে নিন। তার সাথে সেদ্ধ বা হালকা ভাজা কিমা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, আদা-রসুন বাটা, লবণ ও মসলা মিশিয়ে নিন।
ডো থেকে একটি বল নিয়ে পাতলা করে বড় রুটি বেলুন। মাঝখানে ফিলিং ঢেলে চার দিক মুড়ে দিন (এভাবে প্যাকেটের মতো আকৃতি হবে)। ফ্রাইপ্যানে তেল গরম করুন। মুড়ে রাখা পরোটা তেলে দিয়ে মাঝারি আঁচে দুই দিক সোনালি করে ভেজে নিন। কেটে গরম গরম পরিবেশন করুন।