১২ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (১২ সেপ্টেম্বর) শিবিরের বড় জয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি মন্তব্য করেছেন ভারতীয় রাজনীতিবিদ শশী থারুর।
শশী থারুর তার পোস্টে লিখেছেন, ‘অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে সামান্য বিষয় হিসেবে দেখেছে। কিন্তু এটি ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক ইঙ্গিত। বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ (এখন নিষিদ্ধ) এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি—দুই দলের প্রতিই মানুষ আস্থা হারাচ্ছে। যারা ‘দু’পক্ষেরই সর্বনাশ হোক’ চাচ্ছেন তারা ক্রমশ জামায়াতে ইসলামী (জেইআই)-এর দিকে ঝুঁকছেন। এর কারণ এই নয় যে ভোটাররা উগ্রপন্থী বা ইসলামপন্থী মৌলবাদে বিশ্বাসী, বরং জেইআইকে তারা দেখছেন এমন একটি শক্তি হিসেবে, যেটি দুই মূলধারার দলের মতো দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ কোনোভাবেই কলুষিত হয়নি।’
তিনি লিখেছেন, ‘প্রশ্ন হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এ পরিস্থিতি কীভাবে প্রতিফলিত হবে? তখন কি নয়াদিল্লিকে তার প্রতিবেশী দেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে?’