আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

১৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

শিক্ষা উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৪টা : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বাংলাদেশ ২.০: কেমন হবে আমাদের পাঠ্যপুস্তক?’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
 
বিএনপির কর্মসূচি

সকাল ১০টা : চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলা’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকববেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকাল ১০টা ৩০ মিনিট : গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বেলা ১১টা : জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও আগামীর গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।