সহজে ঘরেই তৈরি করুন টার্কিশ পিজ্জা

১৩ সেপ্টেম্বর, ২০২৫

এটি এক ধরনের পাতলা, ফ্ল্যাটব্রেড যার ওপর মসলাদার কিমা, সবজি দেওয়া থাকে। তুর্কি খাবারের মধ্যে এটি খুব জনপ্রিয় এবং পিজ্জার মতো হলেও এর স্বাদ আলাদা ও স্পাইসি হয়।

ডো তৈরির জন্য

ময়দা ২ কাপ

গরম পানি আধা কাপ

ইস্ট ১ চা চামচ

চিনি আধা চামচ

লবণ আধা চা চামচ

অলিভ অয়েল ২ টেবিল চামচ

টপিং-এর জন্য

গরু বা খাসির কিমা ২০০ গ্রাম

পেঁয়াজ কুচি দেড়শ গ্রাম

টমেটো ১টি (কুচানো)

ক্যাপসিকাম ১টি (কুচানো)

রসুন কুচি ২ কোয়া

টমেটো পেস্ট ২ টেবিল চামচ

লাল মরিচ গুঁড়া ১ চা চামচ

লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে পিজ্জার ডো তৈরি করে নিন। গরম পানিতে ইস্ট, চিনি মিশিয়ে ৫ মিনিট রেখে অ্যাক্টিভেট করুন। ময়দায় লবণ, অলিভ অয়েল দিয়ে মেশান, তারপর ইস্টের পানি মিশিয়ে নরম ডো তৈরি করুন। একটা বড় পাত্রে সেটি ঢেকে রাখুন। পাত্র বড় নিতে হবে কারণ এক ঘণ্টা ঢেকে রাখার পরে এটি ফুলে ওঠে। এরপর আবার একটু মাখাতে হবে। তারপর আধাঘণ্টা আবার রেস্টে রেখে দিতে হবে।

এই ফাঁকে কিমাটা প্রস্তুত করে নিন। কিমার সাথে সব কুচানো সবজি, মসলা, টমেটো পেস্ট মিশিয়ে নিন। ২শ গ্রাম কিমার জন্য দেড়শ গ্রাম পেঁয়াজ কুচি নিতে হবে। চুলায় পাত্রে বাটারের মধ্যে আদা রসুন কুচি একটু লাল করে ভেজে নিতে হবে। এরপর এতে মুরগির কিমা দিয়ে অল্প অরিগানো পাউডার আর একটু লাল মরিচের গুড়া, কাচা মরিচ কুচি, ক্যাপসিকাম, টমেটো দিয়ে রান্না করতে হবে। নামানোর আগে এক চা চামচ কর্ণ ফ্লাওয়ার পানিতে গুলে কিমাতে দিলে কিমাটা ছড়িয়ে যাবে না।

এবার ডো হাতে নিয়ে মাঝারি সাইজের পরোটা একটু মোটা করে বানিয়ে নিতে হবে। মাঝখানে কিমা দিয়ে দুপাশ থেকে তুলে দিতে হবে। ওটাকে ২শ থেকে ২শ ২০ ডিগ্রী সেন্ট্রিগ্রেডে বেক করতে হবে। ২০ মিনিট মতো দিলেই তৈরি হয়ে গেল মজাদার টার্কিশ পিজ্জা। যারা চিজ পছন্দ করেন চাইলে বেকে দেওয়ার আগে ওপরের অংশে চিজ দিয়ে নিতে পারেন। এটি ছাড়াও খেতে বেশ মজাদার হয়। লেবুর রস ছড়িয়ে, সালাদ বা দইয়ের সাথে গরম গরম পরিবেশন করুন।