নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণ বর্জন করুন :মাসুদ সাঈদী

১৬ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর নেতা মাসুদ সাঈদী বলেছেন, ডাকসু, জাকসুতে দেখলাম আমাদের কিছু বন্ধু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আমরা বলতে চাই, নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন। জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন। জনগণ কি চায় তা বোঝার চেষ্টা করুন।

তাহলে আর ভোট বর্জন করতে হবে না।গতকাল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।