আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ৯ নারী-পুরুষ গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর, ২০২৫

খুলনায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—খাদিজা পারভীন (৩৬), সুলতানা আক্তার (১৯), মাহি আক্তার (১৯), সুমাইয়া খানম (২২), রাবেয়া খাতুন (২১), রানী (৩০), মোসা. হোসনে আরা (২২), মো. মামুন বিশ্বাস (৩০) ও আমিনুর রহমান (২৭)। তারা খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, আবাসিক হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চলছে। এসব হোটেলকে কেন্দ্র করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। দ্রুত এসব হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা ওই হোটেলে অভিযান পরিচালনা করি। অভিযানকালে হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে