২০ সেপ্টেম্বর, ২০২৫
প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে পুত্রবধূ কি শ্বশুরের সম্পত্তির ভাগীদার হয়? উল্লেখ্য, শ্বশুরের জীবদ্দশায় তার স্বামী মারা গেছে।
—সালেহ উদ্দিন, সিলেট
উত্তর : ইসলামের নীতিমালা অনুযায়ী শ্বশুরের সম্পত্তিতে পুত্রবধূর কোনো অংশ থাকে না বিধায় তার মিরাসের দাবি অযৌক্তিক ও অগ্রহণীয়।(রদ্দুল মুহতার : ৮/৭৭৪)
ব্যস্ততার সময় নামাজির সামনে থেকে সরা যাবে কি?
প্রশ্ন : মসজিদে নামাজ পড়তে গেলে অনেক সময় দেখা যায় যে কিছু লোক পরে এসে একেবারে আমাদের বরাবর পেছনে সুন্নত পড়তে দাঁড়ায়। খুব বেশি ব্যস্ততার সময় আমরা কি তাদের সামনে থেকে উঠে যেতে পারব?
—আবুল খায়ের, মিরপুর
উত্তর : নামাজি ব্যক্তির সোজা সামনে বসা ব্যক্তির জন্য স্বীয় স্থান ত্যাগ করে উঠে যাওয়ার অনুমতি ইসলামে আছে।
তবে প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করা উচিত নয়। (রদ্দুল মুহতার : ১/৬৩৬, এমদাদুল আহকাম : ১/৮০৯, আহসানুল ফাতাওয়া : ৩/৪০৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/১০৫)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।