২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রশ্ন : আমি কিছুদিন আগে যেকোনো এক কারণে একটি গরু আল্লাহর রাস্তায় দেওয়ার মানত করেছিলাম। কিন্তু আমার কাছে এখন টাকা-পয়সা নেই। তাই আমার বন্ধুকে বলেছি, আমার পক্ষ থেকে মানতের গরুটি কিনে কোনো মাদরাসায় দিতে। আমি হতে টাকা এলে তাকে দিয়ে দেব।
এভাবে কি আমার মানত আদায় হবে?
-আফতাব, ঢাকা
উত্তর : প্রশ্নোক্ত পদ্ধতিতে আপনার মানত আদায় হয়ে যাবে। (আল বাহরুর রায়েক : ২/২২৭)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।