২৩ সেপ্টেম্বর, ২০২৫
আজকাল প্রায় সব বাড়িতেই মাইক্রোওয়েভ ওভেন থাকে। খাবার গরম করা, চটজলদি রান্না করা কিংবা দ্রুত চা বানানো— সব সমস্যার ওয়ান স্টপ সলিউশন এটি। তবে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। নয়তো ঘটতে পারে দুর্ঘটনা।
ওভেনে কিছু জিনিস রাখলে এটি ঠিকমতো কাজ নাও করতে পারে। ভেতরে আগুন ধরে ঘটতে পারে বিস্ফোরণ। কোন জিনিসগুলো ভুলেও মাইক্রোওয়েভ ওভেনের ভেতর দেবেন না। চলুন জেনে নিই-
পানি
মাইক্রোওয়েভে পানি গরম করা খুবই বিপজ্জনক। কখনও কখনও মাইক্রোওয়েভে পানি ফোটানোর সময় বুদবুদ দেখা যায় না। ফলে বিপদ হতে পারে।
ঢাকনা বন্ধ পাত্র
মাইক্রোওয়েভ বন্ধ পাত্র রাখা উচিত নয়। সম্পূর্ণ সিল করা পাত্রে বাষ্প জমা হয়। এই বাষ্প জমা হয়ে পাত্রটি ফেটে যেতে পারে। যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। ওভেনে খাবার গরম করতে ছিদ্রযুক্ত বিশেষ ঢাকনা ব্যবহার করুন।
অ্যালুমিনিয়াম ফয়েল
মাইক্রোওয়েভে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা উচিত নয়। এটি ধাতু দিয়ে তৈরি এবং বিকিরণ সহ্য করতে পারে না। ফলে স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে। কখনও কখনও এটি আগুনের কারণ হতে পারে। অ্যালুমিনিয়াম ফয়েলের পরিবর্তে, কাগজের তোয়ালে বা মাইক্রোওয়েভ-নিরাপদ ঢাকনা ব্যবহার করুন।
স্টিলের পাত্র
ওভেনে স্টিলের পাত্র ব্যবহার করবেন না। এগুলো মাইক্রোওয়েভে বিকিরণ প্রতিফলিত করে। যা যন্ত্রের ক্ষতির কারণ হতে পারে। তাই ওভেনে কাচ, সিরামিক বা মাইক্রোওয়েভ-নিরাপদ প্লাস্টিকের পাত্র ব্যবহার করুন।
মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার ক্ষেত্রে ওভেন প্রুফ পাত্র ব্যবহার করা উচিত। গরম করার সময় নিয়মিত পরীক্ষা করুন। স্ফুলিঙ্গ বা গন্ধ দেখা দিলেই ওভেন বন্ধ করে দিন। শিশুদের কাছ থেকে যন্ত্রটি নিরাপদ দূরত্বে রাখুন।