২৪ সেপ্টেম্বর, ২০২৫
অনেকেরই ভাত বা বিভিন্ন খাবারের সঙ্গে কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস রয়েছে। মাঝে মাঝে কাঁচা মরিচ খাওয়া শরীর-স্বাস্থ্যের পক্ষে ভালো। তবে অতিরিক্ত কাঁচা মরিচ খাওয়া আবার শরীরের পক্ষে ভালো নয়। এতে অনেক সমস্যা দেখা দিতে পারে।
তবে কাঁচা মরিচ মাঝেমধ্যে, অর্থাৎ অল্প পরিমাণে খেলে কী কী উপকার হবে আপনার শরীর-স্বাস্থ্যের, আর বেশি খেলে শরীরে কী কী অসুবিধা দেখা দিতে পারে, সবই বলা হচ্ছে আজকের প্রতিবেদনে। চলুন, জেনে নেওয়া যাক—
কাঁচা মরিচের স্বাস্থ্যগুণ
কাঁচা মরিচের অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। তাই রান্নায় ব্যবহারের পাশাপাশি এমনিও খাওয়া শরীরের পক্ষে ভালো। তাই বলে মুঠো মুঠো কাঁচা মরিচ খেতে যাবেন না।
তাতে হিতে বিপরীত হতে পার। শরীর-স্বাস্থ্য ভালো থাকার পরিবর্তে খারাপ হয়ে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক, মাঝে মাঝে কাঁচা মরিচ এমনিই চিবিয়ে খেলে কী কী উপকার পাবেন।
কাঁচা মরিচ খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
তার ফলে হার্ট ভালো থাকে। মূলত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কাঁচা মরিচের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। আর এই খারাপ কোলেস্টেরল হার্টের জন্য খুবই খারাপ। তাই এই বিশেষ ধরনের কোলেস্টেরলের মাত্রা কমে গেলে, নিয়ন্ত্রিত থাকলে ভালো থাকবে আপনার হার্ট।
রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে কাঁচা মরিচ।
তাই মাঝে মাঝে খেতে পারেন। রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকলেও ভালো থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য। তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে কাঁচা মরিচ সাহায্য করে। তাই অল্প পরিমাণে মাঝে মাঝে খাওয়া যায়।
কাঁচা লঙ্কা খেলে আমাদের শরীরে মেটাবলিজম রেট বাড়ে। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে। অতিরিক্ত ফ্যাট ঝরে যায়। আপনার ওজন কমানোর জার্নিতে মাঝে মধ্যে কাঁচা মরিচ সঙ্গী হতে পারে।
আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁচা মরিচ। তবে অল্প পরিমাণে মাঝে মাঝে খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো। এ ছাড়া হাড়ের গঠন মজবুত করতে কাজে লাগে কাঁচা মরিচ। তাই মাঝে মাঝে ভাতের সঙ্গে চিবিয়ে খান কাঁচা মরিচ।
দৃষ্টিশক্তি প্রখর করতেও কাজে লাগে কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস। কিন্তু বেশি পরিমাণে যাতে একেবারেই খাওয়া না হয়, সেদিকে নজর দেওয়া উচিত।