২৮ সেপ্টেম্বর, ২০২৫
কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেলসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন - মিলন মিয়া, হান্নান মিয়া, সাদাকাত হোসেন, নুরুল হুদা, রুবেল মিয়া।
পুলিশ জানায়, সম্প্রতি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতা দেখা দেওয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন চর এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।
চিলমারী মডেল থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।