বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

০২ অক্টোবর, ২০২৫

এশিয়া কাপ শেষে আজ থেকে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

দ্বিপাক্ষিক এই সিরিজের আগে সবশেষ এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। তবে সুপার ফোরে শ্রীলংকাকে বিদায় করে দিয়ে ভারত এবং পাকিস্তানের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা।

টি-টোয়েন্টির অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা। আর ৬টিতে জয় পায় বাংলাদেশ।

আফগানিস্তানের সম্ভাব্য দল: রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সাদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, রশিদ খান (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক ও নুর আহমদ।