বাংলাদেশ-হংকং ম্যাচ: দর্শকদের জন্য বাফুফের বিশেষ নির্দেশনা

০৯ অক্টোবর, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ হংকংয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়, রাজধানীর জাতীয় স্টেডিয়ামে। ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা দিলেও মাঠের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্টেডিয়ামে সমর্থকদের জন্য নির্দেশনাগুলো হলো:

বাফুফের বার্তা, 'সবসময় মনে রাখবেন আমরা যেখানেই খেলি না কেন আপনারা সব সময় আমাদের দলেরই একজন। আমাদের পরিবারের অংশ। তাই আমরা বিনীতভাবে চাই না, আমাদের কোনো সমর্থক উপরের এই নিয়মগুলো অমান্য করুক।'