১০ অক্টোবর, ২০২৫
রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (১০ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা : ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
• বিকেল ৩টা ৩০ মিনিট : আগারগাঁওয়ে ডাক ভবনে দুদিন ব্যাপী ডাক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
• বিকেল ৪টা : আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।