সুস্বাদু মোগলাই চিকেন রেসিপি

১৬ অক্টোবর, ২০২৫

মোগলাই শুনলেই মনে হয় ডুবো তেলে মুখরোচক খাবারের কথা মনে হয়। শুধু নামেই রাজকীয় নয়, মোগলাই চিকেন স্বাদেও অতুলনীয়!এটি একটি ঘন, ক্রিমি, সুগন্ধি ও রিচ চিকেন কারি, যা সাধারণত কাজু, দই, ক্রিম ও ঘি সন্নিবেশিত করে তৈরি করা হয়। পার্সিয়ান ও মুঘল প্রভাব রয়েছে এতে, আর এটি নান, পরোটা বা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট।

উপকরণ

মুরগি– ১ কেজি (টুকরা করা)

দই– আধা কাপ (ফেটানো)

আদা বাটা– ১ টেবিল চামচ

রসুন বাটা– ১ টেবিল চামচ

লবণ– স্বাদমতো

গ্রেভির জন্য

পেঁয়াজ– ২টি মাঝারি (বাদামী করে ভাজা)

কাজু বাদাম– ১০-১২টি (ভিজিয়ে পেস্ট করে নিন)

পোস্ত দানা (ঐচ্ছিক)– ১ টেবিল চামচ (ভিজিয়ে পেস্ট করে নিন)

তাজা ক্রিম/মালাই– এক কাপের চার ভাগের ১/৪ কাপ

ঘি– ২ টেবিল চামচ

তেল– ২ টেবিল চামচ

গরম মসলা– দারুচিনি ১ টুকরা, এলাচ ২টা, লবঙ্গ ২টা

জয়ফল ও জয়িত্রী গুঁড়া– ১/৪ চা চামচ (ঐচ্ছিক কিন্তু মোগলাই ফ্লেভারের জন্য জরুরি)

কাশ্মীরি লাল মরিচ গুঁড়া– ১ চা চামচ (রঙের জন্য)

ধনে গুঁড়া– ১ চা চামচ

গরম মসলা গুঁড়া– আধা চা চামচ

কেওড়া জল– ১ চা চামচ (ঐচ্ছিক)

গোলাপ জল– আধা চা চামচ (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালী

মুরগির টুকরাগুলো দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ১ ঘণ্টা মেরিনেট করুন। প্যানে তেল ও ঘি গরম করে পেঁয়াজ সোনালী বাদামী করে ভেজে তুলে নিন। এরপর পেস্ট করে রাখুন (এই পেঁয়াজ পেস্ট গ্রেভিকে ঘন আর মিষ্টি করবে)।

এরপর তেল-ঘির মধ্যে গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ) ফোঁড়ন দিন। এরপর মেরিনেট করা মুরগি দিয়ে কষাতে থাকুন যতক্ষণ পানি ছেড়ে আবার শুকিয়ে যায়। মাংসের সঙ্গে কাজু-পোস্ত পেস্ট ও ভাজা পেঁয়াজ পেস্ট দিন। ভালোভাবে কষান। এরপর মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া, জয়ফল-জয়িত্রী দিন। ভালোভাবে কষান যতক্ষণ তেল ছেড়ে না দেয়। এবার ক্রিম দিন এবং অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন। পানি দিয়ে গ্রেভির ঘনত্ব ঠিক করুন। কেওড়া জল ও গোলাপ জল দিন। ৫ মিনিট ঢেকে রাখুন।