২২ অক্টোবর, ২০২৫
প্রশ্ন : আমাদের গ্রামে ১০টি মসজিদ রয়েছে, প্রতিটি মসজিদেই পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমা হয়। ঈদের সময় প্রত্যেক মসজিদের মুসল্লিরা নিজ নিজ মসজিদ প্রাঙ্গণে আলাদা আলাদা ঈদের জামাত করে। ফলে মহল্লার লোকদের উপস্থিতিতে তেমন বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় না। আমি জানতে চাই, কোরআন-সুন্নাহর দৃষ্টিতে সম্মিলিত ঈদগাহের গুরুত্ব কতটুকু? একই গ্রামে ছোট ছোট ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া সুন্নাহের দৃষ্টিতে কতটুকু যুক্তিযুক্ত?
-যুবাইর সাইফুল্লাহ, বেহাইর, ব্রাহ্মণবাড়িয়া
উত্তর : সম্মিলিতভাবে ঈদের নামাজ খালি ময়দানে আদায় করা সুন্নত।
কেননা মহানবী (সা.) আজীবন এভাবেই নামাজ আদায় করেছেন। শুধু একবার বৃষ্টির কারণে মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেছেন। খালি ময়দানে বড় আকারে জামাতে ঈদের নামাজ আদায় করার মাধ্যমেই ইসলামের শান ও মর্যাদার বহিঃপ্রকাশ হয়। তাই একই এলাকায় ছোট ছোট পৃথক পৃথক ঈদের জামাত করা অনুচিত।
(বুখারি, হাদিস : ৯৫৬, ইবনে মাজাহ, হাদিস : ১৩১৩, ফাতহুল বারি, হাদিস : ৫৭২, রাদ্দুল মুহতার : ২/১৬৯, কেফায়াতুল মুফতি : ৫/২৮৩)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।