আজ শুক্রবার ০৭ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

০৭ নভেম্বর, ২০২৫

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ০৭ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে।

ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। মন ধর্মের প্রতি ঝুঁকবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

মন ধর্মের প্রতি ঝুঁকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ধারকর্জ ঋণমুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। প্রেমীযুগল সাবধানে চলুন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। গৃহবাড়িতে অনুষ্ঠান হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন।