আমৃত্যু সরকারি ভাতা গ্রহণ করার বিধান

১১ নভেম্বর, ২০২৫

আসসালামু আলাইকুম, আমি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হই। বর্তমান সরকার থেকে আমাদের রাষ্ট্রীয়ভাবে জুলাই আহত ও নিহতদের মাসিক ভাতার ব্যবস্থা করে দিয়েছে। যেটা আমরা মৃত্যুর আগ পর্যন্ত পাব। আমাদের যে ভাতা দেওয়া হয়, এই টাকা রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকা থেকে প্রদান করে থাকে।

 

মৃত্যুর আগ পর্যন্ত যদি সরকারি ভাতা গ্রহণ করি তাহলে সেটা হালাল হবে কি না?

 

- মো. রাকিব, ঢাকা

উত্তর

সরকার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের যে ভাতা প্রদান করে থাকে তা সরকারের পক্ষ থেকে প্রদত্ত হাদিয়া, যা অনুদানস্বরূপ। অতএব, যদি এই ভাতা পাওয়ার জন্য সরকারের সব শর্ত পূরণ করতে পারেন আর সরকারের পক্ষ থেকে আজীবন ভাতা দেওয়ার নিয়ম থাকে, তাহলে সে ভাতা আপনার জন্য আমৃত্যু গ্রহণ করা হালাল হবে। (কিবাতুল খিরাজ, পৃষ্ঠা-৫১, হিন্দিয়া : ৫/৩৪২, আল মুহিতুল বুরহানি : ৬/১১০, ফাতাওয়ায়ে রহিমিয়া : ৬/৩১৬)