গোপালগঞ্জে নাশকতা মামলায় প্রধান শিক্ষক ও সভাপতি গ্রেফতার

১১ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলায় কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন ও একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জহির।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তারাইল এলাকা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন ও সভাপতি কাজী জহিরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে