☰
✕

ভোলায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

১৪ মার্চ, ২০২১

ভোলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের খুঁটি খুলতে গিয়ে তিন শ্রমিক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও এক শ্রমিক। আজ রবিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রাকিব (৩৫), সাদ্দাম (৩০) ও আলা উদ্দিন (৩৫)। এদের মধ্যে রাকিব ও সাদ্দাম তজুমদ্দিন উপজেলার শিবপুর খাসের হাট এলাকার বাসিন্দা ও আলা উদ্দিন একই উপজেলার চাচঁড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন হান্নান।

জানা গেছে, সাইক্লোন শেল্টার প্লাস স্কুলের সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন রাকিব ও সাদ্দাম। এ সময় ট্যাংকে জমে থাকা গ্যাসে ক্রিয়া শুরু হলে রাকিব ও সাদ্দাম চিৎকার করেন। আলা উদ্দিন তাদের উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে তিনজনই নিহত হন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।