রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১১

২১ নভেম্বর, ২০২৫

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন—রুহুল আমিন (৬২), ইমরান (২৫), রতন (২৪), হৃদয় (২০), নূরনবী (২৮), ইউসুফ ফারাজী (৩৫), রবিন (২২), শাওন (২৮), রুবেল (১৮), আব্দুল জলিল (২৪) ও আরিফ (৩৫)।