০১ ডিসেম্বর, ২০২৫
প্রশ্ন : মসজিদ এলাকার গরিব ও অসহায় একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এখন তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। এমন ব্যক্তির জন্য জুমার দিন মসজিদে মুসল্লিদের থেকে টাকা-পয়সা ওঠানো জায়েজ আছে কি?
-আবরার করিম, নর্দ্দা, ঢাকা
উত্তর : এলাকার গরিব ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্যের ব্যাপারে মসজিদের মধ্যে মসজিদের আদব বজায় রেখে পরস্পর উৎসাহিত করা যায়। কিন্তু টাকা-পয়সা মসজিদের বাইরে গিয়ে দেওয়া উত্তম।
(কিফায়াতুল মুফতি : ৩/১২৫, আপকে মাসায়েল আওর উনকা হল : ২/১৪৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৪১)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা