০৬ ডিসেম্বর, ২০২৫
প্রশ্ন : আমার এক বন্ধু কোনো বুজুর্গ ব্যক্তির কবরের পাশে গেলে ওই বুজুর্গের কাছে দোয়া চায়। আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তিরা কি জীবিতদের জন্য দোয়া করতে পারে?
-শাকিল চৌধুরী, চাঁদপুর
উত্তর : আল্লাহ তাআলার ইচ্ছায় মৃত ব্যক্তিরাও জীবিতদের জন্য দোয়া করতে পারে। তবে সুনির্ধারিত কোনো মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিতদের জন্য দোয়া করার ক্ষমতা দিয়েছেন বলে যেহেতু প্রমাণিত নয়, তাই কোনো মৃত সাধারণ মুসলিম বা ওলি-বুজুর্গদের কবরের পাশে গিয়ে তাঁদের থেকে দোয়া চাওয়ার অনুমতি শরিয়তে নেই। (ফাতাওয়ায়ে দারুল উলুম করাচি : ১/৪১৩, ফাতাওয়ায়ে কাসেমিয়া : ১/৪৩৮ ও ১/৪৬)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।