সুদের টাকায় জাকাত দেওয়ার বিধান কী?

০৯ ডিসেম্বর, ২০২৫

প্রশ্ন : আমি একজন সাবেক সরকারি চাকরিজীবী। পেনশন পেয়ে প্রায় ২০ লাখ টাকা ব্যাংকে রেখেছি। ব্যাংক সেই টাকার ওপর আমাকে সুদ দেয়। আমি যদি সেই সুদের টাকা থেকে আমার সম্পদের জাকাত আদায় করি, তাহলে কি আদায় হবে? বা আমার সম্পদের জাকাত আদায়ের পন্থা কী হবে?

-কাহফিল ওয়ারা, চট্টগ্রাম

উত্তর : সুদের টাকা দ্বারা জাকাত আদায় করা শুদ্ধ হবে না, বরং জাকাত বৈধ মালিকানাধীন সম্পদ দ্বারাই আদায় করতে হবে।

 আর সুদের টাকা গরিব-মিসকিনকে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেওয়া আবশ্যক। (মুসলিম, হাদিস : ২২৪ ও ১০১৫, রদ্দুল মুহতার : ৫/৯৯)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।