১১ ডিসেম্বর, ২০২৫
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা : রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
• সকাল ১১টা : ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বিচারপতি
• দুপুর ২টা ৩০ মিনিট : সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
ডিএমপির প্রেস ব্রিফিং
• সকাল ১১টা ৪৫ মিনিট : রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী গ্রেফতার প্রসঙ্গে প্রেস ব্রিফিং করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।