নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

১২ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের মাইজদী নাইস গেস্ট হাউস হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ আয়োজন করে। 

গোলটেবিল বৈঠকে লেখক-গবেষক, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, তরুণ ভোটার এবং সুজনের জেলা, উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সুজনের নোয়াখালী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আবুল বাশার, সাবেক সোনাপুর কলেজের অধ্যক্ষ আবুল বাশার, লেখক ফখরুল ইসলাম, ডাক্তার করবি রানী দাস, কবি আখতার জাহান শেলী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, অধ্যাপক শিরিন আক্তার, মুক্তিযোদ্ধা শাহ আলম, অ্যাডভোকেট আলী আকবর, নারী অধিকারকর্মী নাছিমা মুন্নি, শিক্ষক রাজিয়া সুলতানা, সাংবাদিক মেজবাহ উল হক মিঠু, মাহবুবুর রহমান, সুমন ভৌমিক। এ ছাড়া উপস্থিত ছিলেন আকবর হোসেন সোহাগ, জামাল হোসেন বিষাদ, মানিক ভুঁইয়া ও গিয়াস উদ্দিন রনি প্রমুখ।

বক্তারা ২৪-এর গণ-অভ্যুত্থানের পর জনআকাঙ্ক্ষার আলোকে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে নাগরিক সমাজের প্রত্যাশা এবং অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।