মোংলায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

১৮ ডিসেম্বর, ২০২৫

মোংলায় বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট'র সহযোগিতায় ও উত্তরণ'র বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, সমবায় কর্মকর্তা জুবায়ের হোসেন ও সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী নুর আলম শেখ। 

এ সভায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ'র অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মোকলেছুর রহমান ও ফিল্ড ফ্যাসিলেটর মো. মিন্টু রহমান। 

মূলত টেকসই আবাসস্থল ও উপকূলীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র রূপান্তরের জন্য জেলেদের অন্তর্ভুক্তিতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ।