নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় কী?

২৯ ডিসেম্বর, ২০২৫

প্রশ্ন : নামাজ পড়ার মাঝখানে যদি কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে তা ভুলে যাই, সে ক্ষেত্রে করণীয় কী?

-রিয়াজ, ঢাকা

উত্তর : রাকাতসংক্রান্ত সন্দেহটি যদি আপনার দীর্ঘদিন পর হঠাৎ হয়ে থাকে, তাহলে তা ভেঙে দিয়ে আবার শুরু থেকে পড়বেন। আর যদি তা অভ্যাসগত হয়ে থাকে, তাহলে প্রবল ধারণা যেদিকে হয় সেই মতে আমল করবেন। আর যদি কোনো দিকে প্রবল ধারণা না হয়, বরং দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তাহলে কম সংখ্যা হিসাবকে ভিত্তি ধরে বাকি নামাজ পূর্ণ করবেন। এ ক্ষেত্রে পরবর্তী প্রত্যেক রাকাতে বৈঠক করবেন এবং সব শেষে সিজদায়ে সাহু করে নামাজ শেষ করবেন।

 (মুসলিম, হাদিস : ৫৭১, বুখারি, হাদিস : ৩৮৪, তিরমিজি, হাদিস : ৩৯৮, হিদায়া : ১/১৬০)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।