খুলনায় কৃষ্ণ নন্দী, গোলাম পরওয়ারসহ ৩৫ জনের মনোনয়ন বৈধ

০৫ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। বাতিল হয়ে আরও ১১ জনের মনোনয়নপত্র।

রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার ও ডিসি আ স ম জমসেদ খোন্দকার বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

এর মধ্যে খুলনার-১ ( দাকোপ ও বটিয়াঘাটা) আসনের বৈধ প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামীর একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী, বিএনপির আমীর এজাজ খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, ইসলামী আন্দোলনের মো. আবু সাইদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রবীল গোপাল রায়, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রসেনজিত দত্ত, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. ফিরোজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়, বাংলাদেশ সম-অধিকার পার্টির সুব্রত মন্ডল। 
আসনটিতে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার মন্ডল, গোবিন্দ হালদার ও গণঅধিকার পরিষদের জিএম. রোকনুজ্জামান।

খুলনা-২ (খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা) আসনের বৈধ প্রার্থীরা হলো, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, ইসলামী আন্দোলনের মো. আমানুল্লাহ, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসাইন ও খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম।

এদিকে, খুলনা-৩ (খালিশপুর- দৌলতপুর ও খানজাহান আলী থানার একাংশ) আসনের রিটার্নিং অফিসার ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আসটির বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির রকিবুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. আ. আউয়াল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দ্ধন দত্ত, খেলাফত মজলিসের এফএম হারুনুর রশিদ, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আবদুল্লাহ আল মামুন, স্বতন্ত্র মো. মুরাদ খান লিটন, মঈন মোহাম্মদ মায়াজ। 

আসনটিতে মনোনয়ন দাখিলকারী তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মোল্লা, মো. আবুল হাসনাত সিদ্দিক ও এসএম আরিফুর রহমান মিঠু।