০৯ জানুয়ারী, ২০২৬
প্রশ্ন : আকিকা দিয়ে কারো নাম রেখে দেওয়ার পর কি তার নাম পরিবর্তন করার সুযোগ থাকে? সে ক্ষেত্রে কি পুনরায় আকিকা দিতে হবে?
—টিটু, মিরপুর
উত্তর : হ্যাঁ, আকিকা হওয়ার পরও প্রয়োজনে নাম পরিবর্তন করার সুযোগ আছে। নাম পরিবর্তন করার পর পুনরায় আকিকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/১৬৩)
ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সুদে ঋণ নেওয়া
প্রশ্ন : অনেকে বলে, সরকারি ঋণ না নিয়ে বাড়ি করতে গেলে ট্যাক্স ইত্যাদির ঝামেলায় পড়তে হয়। তাই তাদের মতে, এসব ঝামেলা এড়াতে সুদের ওপর ঋণ নিয়ে বাড়ি করা যাবে?
—শওকত, কেরানীগঞ্জ
উত্তর : ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সুদের ওপর ঋণ নেওয়ার অনুমতি নেই।
(মুসলিম, হাদিস : ১৫৯৭, রদ্দুল মুহতার : ৫/১৬৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৯০)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা