রাজবাড়ী জেলা ছাত্রলীগ নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার

১৭ জানুয়ারী, ২০২৬

নিষিদ্ধঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, এরই মধ্যে শাহিনকে রাজবাড়ীর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রাজবাড়ী জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাতের মধ্যেই তাঁকে রাজবাড়ীতে নিয়ে আসা হবে।

জানা গেছে, ২০২২ সালের মার্চ মাসে শাহিন শেখ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান এবং ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।