২৭ জানুয়ারী, ২০২৬
প্রশ্ন : মৃত প্রাণীর গোশত হারাম; কিন্তু মৃত মাছ হালাল। এটি হালাল হওয়ার ব্যাপারে কোনো প্রমাণ আছে?
—সাইদুর রহমান, মিরপুর
উত্তর : মৃত মাছ খাওয়া হালাল হওয়ার কথা পবিত্র কোরআনে সুরা নাহলের ১৪ নম্বর আয়াতে এবং তিরমিজি শরিফে বর্ণিত রাসুল (সা.)-এর হাদিস দ্বারা প্রমাণিত।
(সুরা নাহল, আয়াত : ১৪, তিরমিজি, হাদিস : ৬৯, ইবনে মাজাহ, হাদিস : ৩৩১৪, হিন্দিয়া : ৫/৪২৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৩৮৯)
সফরে থাকাকালীন পুরো নামাজ পড়লে
প্রশ্ন : সফরে থাকাকালে কোনো মুসাফির যদি ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে নামাজ পরিপূর্ণ পড়ে নেয়, তাহলে নামাজ শুদ্ধ হবে?
—মাইন উদ্দীন, সোনারগাঁও
উত্তর : ইসলামের দৃষ্টিতে মুসাফির সফরে থাকাকালীন মুক্তাদি না হলে সব সময় নামাজ কসর (চার রাকাতের ফরজ নামাজ দুই রাকাত আদায়) করবে। ভুলবশত চার রাকাত পড়লে যদি দ্বিতীয় রাকাতের পর প্রথম বৈঠক এবং শেষে সিজদায়ে সাহু করে থাকে তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে।
ইচ্ছাকৃত চার রাকাত পড়লে গুনাহগার হবে। এ অবস্থায় নির্ভরযোগ্য মতানুসারে ফরজ আদায় হয়ে গেলেও নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজিব।
(রদ্দুল মুহতার : ২/১২৮, মুখতাসারুল কুদুরি : ১/৩৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৩৪০)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা