খাগড়াছড়িতে দিনব্যাপী মেলা ও সেমিনার

২৭ জানুয়ারী, ২০২৬

খাগড়াছড়িতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে জব ফেয়ার মেলা ও এক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে এ সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত। প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহা. আনোয়ার সাদাত। 

সেমিনারে আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, বিএসআর এমের সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, কেডি এসের সাদাত হোসেন, জেলা সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আরিফ হোসেন, আশরাফুল ইসলাম।  

বক্তারা পাহাড়ের যেসব ছেলেমেয়েরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে যাতে সহজে চাকরি পায়। সেজন্যই এ মেলার আয়োজন।  সমতলের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা যাতে আবেদন করতে পারে সে বিষয়ে আজকে মেলাায় তার গুরুত্ব তুলে ধরা হয়। মেলায় ও সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ অংশ নেন।