৩১ জানুয়ারী, ২০২৬
টক দই দিয়ে তৈরি হয় মাঠা। এ সুস্বাদু পানীয়কে অনেকে ঘোলও বলে থাকেন। স্বাস্থ্য সচেতনরা সাধারণত সকালে খালি পেটে এ পানীয় খেয়ে থাকেন। পুষ্টিবিদরা বলছেন, মাঠা বা ঘোলের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
সকালে এক গ্লাস মাঠা খাওয়ার অভ্যাসে সারাদিন পেট পরিষ্কার থাকে। এটি সকালে খালি পেটে খেলে দ্রুত শরীরে পানীয়, প্রোটিন ও ক্যালসিয়ামের জোগান দেয়। হজম ক্ষমতাও বাড়াতে সাহায্য করে।
আসুন এক নজরে জেনে নিই মাঠার কিছু স্বাস্থ্য উপকারিতার কথা-
১। নিয়মিত মাঠা খাওয়ার অভ্যাস হজমক্ষমতা উন্নত করে।
২। শরীরের অতিরিক্ত ওজন ও মেদ কমাতে সাহায্য করে।
৩। শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে শরীরকে সতেজ রাখতে পারে।
৪। মাঠা শরীরে প্রোবায়োটিক সরবরাহ করে যা অন্ত্রের বিশেষ করে লিভার ও পাকস্থলির সুস্বাস্থ্য নিশ্চিত করে।
৫। অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা কমাতে পারে।
৬। ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় মাঠা দাঁতের সমস্যা দূর করে। হাড়ের গঠন মজবুত করে এবং অস্টিওপরোসিসের ঝুঁকি কমায়।
৭। মাঠায় উপস্থিত প্রোবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
৮। মাঠা ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে এবং ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
৯। মাঠা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।
১০। শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে শরীরের পানিশূন্যতা কমাতে সাহায্য করে।
পুষ্টিবিদরা বলছেন, সকালে খালি পেটে মাঠা খেলে দ্রুত সুফল মেলে। গরমের এ সময় শরীর দ্রুত শীতল রাখতেও দারুণ কাজ করে মাঠা।
রেসিপি
প্রয়োজনীয় উপকরণ: ১ কাপ টক দই, ২ চামচ লেবুর রস, ২ গ্লাস পানি ও পরিমাণমতো লবণ।
যেভাবে তৈরি করবেন: ১ কাপ টক দইয়ে ২ চামচ লেবুর রস, ২ গ্লাস পানি ও পরিমাণমতো লবণ দিয়ে হুইস্ক অথবা ডালঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিই যতক্ষণ না পানীয়তে ফেনা তৈরি হয়। ফেনা তৈরি হলে তৈরি হলে খাওয়ার জন্য গ্লাসে ভরে নিন স্বাস্থ্যকর মাঠা।