০৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণ কার্যক্রম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে জেলা তথ্য মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
শনিবার সকালে (৭ ফেব্রুয়ারি) ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে ট্রাকে ট্রাকে গান-বাজনার মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
এই কর্মসূচির অংশ হিসেবে রাজৈর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এলাকায় শিল্পীদের পরিবেশনায় গান ও বার্তার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, নির্বাচনে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘এই কার্যক্রমের মাধ্যমে ভোটারদের সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।’
সংশ্লিষ্টরা জানান, ভোটার উপস্থিতি বাড়ানো এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।