এবারের নির্বাচন অস্তিত্বের লড়াই : লুনা

০৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি ও সিলেট-২ আসনে দলটির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, এবারের নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়। এটি অস্তিত্বের লড়াই। গণতন্ত্র বনাম দুঃশাসনের নির্বাচন, সত্য বনাম মিথ্যার নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ওসমানী নগরের দয়ামীর বাজার স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন তিনি।

তাহসিনা রুশদীর লুনা বলেন, জনগণের অধিকার ও সত্য বলার অপরাধে ইলিয়াস আলীর মতো একজন জননন্দিত-জনপ্রিয় নেতাকে গুম করা হয়েছে। এই গুমের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ’র পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস আলীর ভাই আসকির আলী। বিশেষ বক্তার বক্তব্য দেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাবেক সহসভাপতি মঈনুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহার আলী, জেলা বিএনপির সম্পাদক যুুগ্মসম্পাদক মো. শামীম আহমদ, বিএনপি নেতা জামাল উদ্দিন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।