১০ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাতটি স্থানে নির্বাচনি সভা করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।
সোমবার মাটিরাঙ্গার তবলছড়ি, বর্ণাল, গোমতি, আমতলী, তাইন্দং, তবলছড়ি, নুতনবাজারসহ বিভিন্ন স্থানে এসব পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ওয়াদুদ ভূঁইয়া বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও পর্যটনকে এগিয়ে নিতে ধানের শীষের বিকল্প নেই।
তিনি ভোটারদের ধানের শীষের প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে উন্নয়ন কাজে সুযোগ দেওয়ার আহ্বান জানান।
এসব পথসভায় এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা অংশ নেন।