কাশি কমায় আদা, আর কী কী উপকার মেলে?

১১ ফেব্রুয়ারি, ২০২৬

কম-বেশি সবার রান্নাঘরেই থাকে আদা। রান্নার স্বাদ বাড়াতে মূলত মসলাটি ব্যবহৃত হয়। কেবল রান্না নয়, এই ভেষজের একাধিক স্বাস্থ্য গুণও রয়েছে। এজন্য বিশেষজ্ঞরা নিয়মিত আদা খাওয়ার পরামর্শ দেন। 

কী কী উপকার মেলে আদা খেলে? কেন খাবেন এই ভেষজটি? চলুন জানা যাক-

আদায় আছে জিজ্ঞেরল নামক উপাদান। এটি শরীরের জন্য দারুণ উপকারী। এর গুণে কমে প্রদাহ। দূরে থাকা যায় বড়সড় রোগ থেকে। 

বমি কমায়  

বমি কমানোর ক্ষমতা রয়েছে আদার। তাই বমি হলে কিংবা বমি বমি ভাব হলে মুখে অল্প একটু আদা রাখুন। এতেই মিলবে সুফল। বমি বন্ধ হবে। আপনি সুস্থ থাকবেন। 

অ্যাসিডিটি দূর করে 

পেটের হাল ফেরাতে কার্যকরী ভূমিকা রাখে আদা। নিয়মিত আদা খেলে গ্যাস, অ্যাসিডিটি থেকে পাবেন মুক্তি। কমবে গ্যাস্ট্রিকের যন্ত্রণা। 

হার্টের জন্য উপকারি 

হার্ট ভালো রাখতেও আদার জুড়ি মেলা ভার। এটি কোলেস্টেরল কমানোর কাজে একাই একশো। তাই নিয়মিত খাদ্যতালিকায় আদা রাখুন। 

কাশি কমায়  

কাশির সমস্যা কমানোর ক্ষেত্রেও সেরার সেরা হাতিয়ার হয়ে উঠতে পারে আদা। তাই কাশি হলেই মুখে কয়েক টুকরো আদা কুচি রাখুন। এতেই সুস্থ থাকতে পারবেন।