১৩ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মাওলানা ছাইফ উল্যাহ। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।
রাতে নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।