আজ বুধবার ১৮ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৮ ফেব্রুয়ারি, ২০২৬

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। লাইফস্টাইল বদলাবে।

মালিক ভাড়াটিয়া মধ্যকার মতানৈক্য দূর হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

পিতামাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।

মিথুন [২১ মে-২০ জুন]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলুন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। আর্থিক ভিত মজবুত হবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। দ্বিচক্রযান বর্জনীয়।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

শূন্য পকেট পূর্ণ হবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।

মকর  [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালংকার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। মনোবল হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আটকে থাকা কাজ সচল হবে।