২১ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর মগবাজার এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে মগবাজার দরবার শরিফের পাশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার এসআই দ্বীনবন্ধু রায় বলেন, খবর পেয়ে বিকালের দিকে মগবাজার দরবার শরিফের পাশ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তিনি বিভিন্ন মাজার এলাকায় ভাসমানভাবে থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।