২১ ফেব্রুয়ারি, ২০২৬
নুডলস, চাউমিন, ভেজিটেবল রোল কিংবা পাকোড়া—টমেটো সস ছাড়া যেন একদমই জমে না। শিশুরা সাদামাটা খাবার পছন্দ করে না। এক চামচ টমেটো সস দিলেই চেটেপুটে খায় সে। কিন্তু বাজারচলতি টমেটো সস স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এতে মেশানো থাকে মাত্রাতিরিক্ত চিনি আর রাসায়নিক। আরও থাকে প্রিজারভেটিস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
দিনের পর দিন বাজারের এই টমেটো সস খেলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে বাধ্য। এজন্য বাড়িতে বানিয়ে নিন টমেটো কেচাপ বা সস। কীভাবে তৈরি করবেন জানুন রেসিপি-
১ কেজি- টমেটো
২ চা চামচ- রসুন
২ চা চামচ- চিনি
২ চা চামচ- লবণ
১ চা চামচ- গরম মসলা
১ চা চামচ- মরিচের গুঁড়ো
২ চা চামচ- ভিনেগার
২ কাপ- পানি
টমেটো সেদ্ধ করতে বসান। একটু সেদ্ধ হলেই চিমটি দিয়ে টমেটোর খোসাগুলো ফেলে দিন। এবার এতে ১ চামচ রসুন বাটা মেশান। মিশ্রণটি থকথকে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
মিশ্রণ ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিন। মিহি পেস্ট তৈরি করবেন। এরপর মিশ্রণটি ছেঁকে নিন।
এবার সসপ্যানে মিশ্রণটি গরমে বসান। এতে মিশিয়ে দিন স্বাদমতো লবণ, চিনি, গরম মসলা ও মরিচের গুঁড়ো। কম আঁচে রেখে ধীরে ধীরে নাড়তে থাকুন। এরপর এতে ভিনেগার মেশান। ব্যস, তৈরি টমেটো সস।
মিশ্রণটি গাঢ় হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। সস ঠান্ডা হলে কাচের বোতলে ঢেলে রাখুন। ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন।