উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আট

২৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট আট জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাইদুর ইসলাম (৪০), মো, সোবহান (৩৫), মো. মানিক  মিয়া (২৬), মো. রিফাত (২০), মো. রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মো. আল আমীন (১৮), সাদনিক আহসান সাফোয়ান (১৮) এবং শফিকুল ইসলাম হ্রদয় (১৮)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।