নোয়াখালীতে স্বল্পমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

০২ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীতে ১৫ দিনব্যাপী স্বল্পমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের এমন উদ্যোগে খুশি ক্রেতারা।

সোমবার সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। 

এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ট্রেনিং অফিসার ডাক্তার সুমন ভৌমিক, ও অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা ডাক্তার তাছলিমা ফেরদৌসীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, প্রতিকেজি গরুর মাংসের দাম ৭০০ টাকা, প্রতিলিটার দুধের দাম ৮০ টাকা ও প্রতিটি ডিম সাত টাকা দরে বিক্রি করা হচ্ছে। শবেকদর পর্যন্ত আগামী ১৫ দিন এই কর্মসূচি চালু থাকবে।